শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

রাজবাড়ীর খানখানাপুরে দেশীয় ওয়ান শুটারগানসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ২১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়া এলাকা থেকে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ আকরামুজ্জামান সুমন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর মল্লিকপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকরামুজ্জামান সুমন ওই এলাকার মৃত মোস্তফা মাস্টারের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব সন্ত্রাস, অবৈধ অস্ত্র, মাদক ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে এবং একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় পূর্বে একটি মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg