শিরোনাম
রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ

বালিয়াকান্দিতে বিএনপি প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার ।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচারণামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ  বুধবার ২৮ জানুয়ারি নবাবপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে নবাবপুর ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড, বেরুলি বাজার ও সোনাপুর বাজার মাঠে রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হারুন অর রশিদ হারুন-এর পক্ষে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হারুন অর রশিদ হারুন। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, নবাবপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা টিমের আহ্বায়ক শরীফুল ইসলাম শামীম, বালিয়াকান্দি শ্রমিক দলের সভাপতি মো. আবুল শেখ, বালিয়াকান্দি উপজেলা যুবদল নির্বাচন পরিচালনা টিমের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা আগামী নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুন অর রশিদ হারুনকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg