স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউরোপীয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ দলের সদস্যদের উদ্যোগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২ ফেব্রুয়ার দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ও নলীয়া গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউরোপীয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ দলের Veronika Homolova ও Daniel Kerekes (দুজনই লং টার্ম অবজারভার) অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় গণ অধিকার পরিষদের তেজগাঁও শাখার সভাপতি ও রাজবাড়ী-২ আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী জাহিদ শেখ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভায় নির্বাচনের পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাহিদ শেখ, রাজবাড়ী জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, কালুখালী উপজেলা আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম শামীম, উপজেলা সদস্য সচিব মো. সাগর আহমেদসহ দলটির অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।