শিরোনাম
পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ

গোয়ালন্দ ঘাটে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামি আটক

স্টাফ রিপোর্টার / ১৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১২ জন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত এবং ১০ জন জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর বেপারীপাড়া এলাকার ইব্রাহিম বেপারীর ছেলে মো. পলাশ ওরফে পালাই বেপারী এবং দৌলতদিয়া ইউনিয়নের সামসু শেখের ছেলে মো. নয়ন শেখ।

এছাড়া জিআর ও সিআর মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন সাকের ফকিরপাড়া এলাকার মৃত শুকুর আলী সরদারের ছেলে মো. মুজিবর সরদার (৫২), পতিতালয় চেয়ারম্যান গলি এলাকার সোনাইয়ের বাড়ির ভাড়াটিয়া সজিবের মেয়ে শিলা (৩০), দৌলতদিয়া বাজার এলাকার বিপ্লবের বাড়ির ভাড়াটিয়া মো. রুবেল মন্ডলের স্ত্রী মোছা. রত্না খাতুন, দৌলতদিয়া বাজার এলাকার মৃত রশিদ বেপারীর ছেলে বিপ্লব বেপারী, হোসেন মন্ডলপাড়া এলাকার মো. কাশেম সরদারের ছেলে রমজান সরদার, পুরাভিটা এলাকার গোলাম মোস্তফার ছেলে মো. জনি, হাবিল মন্ডলপাড়া এলাকার মৃত ওসিমদ্দিন শেখের ছেলে আঃ সাত্তার শেখ, ইবাদুল্লাহ মিস্ত্রিপাড়া এলাকার মজিবর রহমান সরদারের ছেলে মো. সুজন, নতুনপাড়া এলাকার মো. উজ্জ্বল মোল্লার ছেলে শিকড় মোল্লা এবং উজানচর কছিমুদ্দিনপাড়া এলাকার মৃত রহিম মাস্টারের স্ত্রী জাহানারা বেগম।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg