শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় দুই লাখ টাকা

স্টাফ রিপোর্টার / ১৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার।।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের চর দৌলতদিয়া নৈমুদ্দিন খার পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ২২ জানুয়ারি  রাত আনুমানিক ৯টা ৫ মিনিটের দিকে নৈমুদ্দিন খার পাড়ার বাসিন্দা মোঃ হারুন শেখের বাড়ির রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরে আগুন দেখতে পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও গোয়ালন্দঘাট থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।
সংবাদ পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও গোয়ালন্দঘাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত আনুমানিক ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে রান্নাঘরের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে আনুমানিক দেড় থেকে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg