শিরোনাম
পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রান্সফরমার চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ২০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা বিদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ মার্চ ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে এসআই (নিঃ) ফারুক হোসেন নেতৃত্বে মোবাইল পেট্রোল ডিউটি চলাকালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দৌলতদিয়া ইউনিয়নের কিয়ামুদ্দিন মোল্লাপাড়া এলাকায় ওলি মন্ডলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুর জেলার বোয়ালমারী থানার গুনবাহা ইউনিয়নের চর ধুপাপাড়া গ্রামের মোঃ আরমান শেখের ছেলে মোঃ হাবিব আহম্মেদ ওরফে খোকন (৩৭), নওগাঁ জেলার পত্নীতলা থানার মাটিন্দর ইউনিয়নের করইবাড়ি গ্রামের তৌফিক ওরফে কাফির ছেলে রায়হান হোসেন (৩১) এবং কুষ্টিয়া জেলার মিরপুর থানার চিথলিয়া গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে আব্দুল কাদের (২৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি আন্তজেলা চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে।

গোয়ালন্দঘাট থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg