শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দের কৃতি সন্তান মো. ওয়ালিদ হোসেন ডিআইজি পদে পদোন্নতি

স্টাফ রিপোর্টার / ৬০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার:”রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কৃতি সন্তান মো. ওয়ালিদ হোসেন সম্প্রতি পুলিশের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি পেয়েছেন। তার দীর্ঘ নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তিনি পূর্ণাঙ্গ ডিআইজি (উপমহাপরিদর্শক) হিসেবে নিযুক্ত হয়েছেন।

মো. ওয়ালিদ হোসেন দীর্ঘদিন ধরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-তে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের কারণে পুলিশ প্রশাসন তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তার পদোন্নতির ঘোষণা দিয়েছে। এ পদোন্নতির সঙ্গে মোট ৩৩ জন বাংলাদেশ পুলিশ কর্মকর্তাকে একযোগে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্থানীয়রা ও গোয়ালন্দবাসী মো. ওয়ালিদ হোসেনের নিষ্ঠা, সততা ও নেতৃত্বের প্রশংসা করছেন। সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন, তার পদোন্নতি শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয়, বরং রাজবাড়ী পুলিশের জন্যও গর্বের বিষয়।

পদোন্নতি প্রসঙ্গে মো. ওয়ালিদ হোসেন বলেন,দেশের জন্য কাজ করা আমার প্রধান লক্ষ্য। জনগণের সেবা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg