স্টাফ রিপোর্টার:রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২০ বোতল নেশাজাতীয় FAIRDYL Syrup উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লিপি বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রায়নগর (কাজিবাঁধা মোড়) এলাকায় শিকদার ফ্লাওয়ার মিলের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিপি বেগম রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের বাসিন্দা। তিনি মামুন হোসেনের স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় লিপি বেগমের কাছে থাকা ২০ বোতল নেশাজাতীয় FAIRDYL Syrup উদ্ধার করে জব্দ করা হয়
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (নিরস্ত্র) শিমুল শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করেছেন।