শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ীতে ১হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর সদর উপজেলায় পৃথক অভিযানে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ছোট নুরপুর এলাকা ও সদর উপজেলার জৌকুড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর এলাকার মো. মনির হোসেন খাঁর ছেলে উজ্জল হোসেন শান্ত (২৯) ও একই উপজেলার জৌকুড়া এলাকার মো. রুস্তম শেখের ছেলে জিলাল শেখ (৪০)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোজাম্মেল হক, এএসআই মেহেদী হাসান, এএসআই নজরুল ফোর্সসহ রাজবাড়ী সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ছোট নুরপুর এলাকার মনির হোসেন খাঁর বসত বাড়ীর উঠান হতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল হোসেন শান্তকে ও সদর উপজেলার জৌকুড়া এলাকার রুস্তম শেখের এর বসত বাড়ীর উঠান হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিলাল শেখকে আটক করা হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg