শিরোনাম
গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার গোয়ালন্দে দিন-দুপুরে নৃশংস খুন, ঘরের ভেতর গলা কেটে হত্যা রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি

রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ
ডিজিটাল যুগে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুসংহত করার লক্ষ্যে রাজবাড়ীতে ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা) প্রকল্পের আওতায় একটি হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাজবাড়ী সদর উপজেলার পান্না চত্বরে অবস্থিত পালকি চাইনিজ রেস্টুরেন্টে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঢাকা বিভাগের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্রেকিং দ্য সাইলেন্স।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্সের আইটি অ্যান্ড কমিউনিকেশন অফিসার এবং স্বাধীনতা প্রকল্পের ফোকাল পারসন মো. নুরে আলম। ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন শাহজাদা শেখ ও সনিয়া আক্তার সুইটি।

অরিয়েন্টেশনে মানবাধিকার, মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ভুল তথ্য (Misinformation), অপতথ্য (Disinformation) ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত ও প্রতিরোধের কৌশল, অনলাইন হয়রানি ও সাইবার নিরাপত্তা, ফ্যাক্ট-চেকিং, নিরাপদ ইন্টারনেট ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে রাজবাড়ী জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের ৩০ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), বিএনসিসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট, বিডি ক্লিনসহ বিভিন্ন স্থানীয় সামাজিক সংগঠন।

আয়োজকরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুণদের মধ্যে মানবাধিকার, তথ্য যাচাই ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা জোরদার করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
অরিয়েন্টেশনে অংশগ্রহণকারী তরুণরা জানান, তারা ডিজিটাল লিটারেসি, সাইবার নিরাপত্তা ও তথ্য যাচাই বিষয়ে অর্জিত জ্ঞান নিজ নিজ এলাকায় ছড়িয়ে দিতে কাজ করবেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg