শিরোনাম
গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষ/ণের দায়ে বাবার যাবজ্জীবন গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে ছিনতাইয়ের অভিযোগ, পালানোর সময় মোটরসাইকেল-মোবাইল ফেলে গেলেন অভিযুক্তরা। কালুখালীতে কৃষক হত্যা: দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে সরকারি স্থাপনা আবাসন হিসেবে ব্যবহার, প্রশ্নের মুখে পৌরসভার তিন কর্মকর্তা

রাজবাড়ীতে মসজিদের দানবাক্সে ধারাবাহিক চুরি, চোর এখনো ধরাছোঁয়ার বাইরে

স্টাফ রিপোর্টার / ২০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরহাট নজর আলী কেন্দ্রীয় জামে মসজিদে আবারও দানবাক্স ভেঙে টাকা চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান জানান, পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ২টা ৪৭ মিনিটের দিকে দুই যুবক হেঁটে এসে প্রথমে দানবাক্সের পাশে থাকা লাইট খুলে ফেলে। এরপর তারা তালা ভেঙে ভিতরের টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ইমাম জানান, দানবাক্সটি সাধারণত প্রতি ১০–১৫ দিনে খোলা হয় এবং তাতে ৫০০–৭০০ টাকা পাওয়া যায়। সর্বশেষ ১০ দিন আগে প্রায় ৫০০ টাকা সংগ্রহ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এবারও প্রায় একই পরিমাণ টাকা চুরি হয়েছে। এর আগেও একই দানবাক্সে তিন থেকে চারবার চুরির ঘটনা ঘটলেও কাউকে শনাক্ত করা যায়নি।

ঘটনার পর স্থানীয়রা মসজিদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সিসিটিভি কার্যকর রাখা এবং নিয়মিত পর্যবেক্ষণের দাবি জানিয়েছেন। এদিকে পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg