শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

রাজবাড়ীতে বিদ্যুৎস্পর্শে সাবেক পুলিশ দম্পতির মৃত্যু।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ জুন, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি।

রাজবাড়ী সদর উপজেলার মুরগির ফ্রাম এলাকায় বিদ্যুৎস্পর্শে সাবেক পুলিশ সদস্য খলিলুর রহমান ও স্ত্রী ফাতেমা রহমানের মৃত্যু হয়েছে। ১৮ জুন শুক্রবার জুম্মার নামাজের আগে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমানের ভাই মিলনের সাথে কথা বলে জানা গেছে নামাজের আগে আমার ভাই বৃষ্টির মধ্যে লোহার সিঁড়ি বেয়ে ছাদে উঠতে গিয়ে পরে যায়। পরে উনার স্ত্রী ফাতেমা তাকে ধরতে গিয়ে তিনিও সেখানে পড়ে যান এসময় তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফুজ্জামান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন আমরা শুনেছিলাম যে বিদ্যুৎ স্পর্শ হয়ে তাদের মৃত্যু হয়েছে পরে সেটা নিশ্চিত করতে পল্লী বিদ্যুতের লোক এনে বাড়ীটি চেক করা হয়। তারা জানান বৈদ্যূতিক ট্রুটির কারনে বাড়ী কারেন্ট হয়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg