শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

রাজবাড়ীতে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১৩ সদস্য গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২১ মে, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (২য় পর্যায়ের ) প্রশ্নপত্র জালিয়াতি চক্রের ১৩ সদস্য কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটককৃতদের মধ্যে ৫ জন প্রাথমিক শিক্ষক রয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রশ্নের ফটোকপি, ২০ টি মোবাইল ফোন, ইলেক্ট্রনিক্স ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম।

পুলিশের হাতে গ্রেপ্তাকৃতরা হলো, মো. নুরুল হক হাওলাদার, মো. হারুন সরদার, রেজাউল করিম, আবু সালাম, মুনছুর মন্ডল, রুবেল মাহমুদ,ইব্রাহীম হোসেন, সাগর আহম্মেদ, বিজয় বালা, মিজানুর রহমান, রুমান হাসান, মাইনুল ইসলাম, ও ফরিদা বেগম।

শুক্রবার (২০ মে) বিকেল সাড়ে ৫ টায় রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) প্রানবন্ধু চন্দ্র কৃঞ্চ বিশ্বাস।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রানবন্ধু চন্দ্র কৃঞ্চ বিশ্বাস জানান, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার এলাকার আবুল খায়েরের ছেলে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রশ্নের ফটোকপি, ২০ টি মোবাইল ফোন, ইলেক্ট্রনিক্স ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম। । এ ব্যপারে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg