শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

রাজবাড়ীতে পদ্মার চর থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

0Shares

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়ার গ্রামের পদ্মার চর থেকে উলঙ্গ অবস্থায় প্রতিবন্ধী আফজাল খা (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়।

নিহত কিশোর আফজাল কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের কাশেম খার ছেলে।

আফজাল খার বাবা কাশেম খা বলেন, গত বুধবার ২২ মার্চ বাড়ী থেকে হারিয়ে যায় আফজাল। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যার পর জানতে পারলাম যে পদ্মা নদীর চরে লাশ পাওয়া গেছে। এসে দেখি আমার ছেলে উলঙ্গ অবস্থায় বসে আছে কিন্তু সে মৃত।

এ বিষয়ে সহকারী সিনিয়র পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, ঘটনার আগের দিন আফজাল খা আঘাতপ্রাপ্ত ছিল পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পাংশা থানার এক পুলিশ অফিসার তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীকালে সে হাসপাতাল থেকে পালিয়ে যায়। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করি তার পরিবার জানায় যে তার মাথায় সমস্যা আছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা থানায় ফোন করে বলে পদ্মার চরে একজন ব্যক্তির লাশ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg