শিরোনাম
গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষ/ণের দায়ে বাবার যাবজ্জীবন গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে ছিনতাইয়ের অভিযোগ, পালানোর সময় মোটরসাইকেল-মোবাইল ফেলে গেলেন অভিযুক্তরা। কালুখালীতে কৃষক হত্যা: দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে সরকারি স্থাপনা আবাসন হিসেবে ব্যবহার, প্রশ্নের মুখে পৌরসভার তিন কর্মকর্তা

রাজবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাছাই সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ১৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার, ০৩ জানুয়ারি , সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজবাড়ী জেলার নির্বাচনি এলাকা-২০৯ রাজবাড়ী-১ এবং নির্বাচনি এলাকা-২১০ রাজবাড়ী-২ আসনের জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এ সময় রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজবাড়ী, জনাব সুলতানা আক্তার। প্রক্রিয়াটি নির্বাচন সংক্রান্ত সকল প্রযোজ্য আইন, বিধি এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়।
মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ ও তাঁদের প্রতিনিধিবৃন্দ।

এছাড়া বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও এ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg