শিরোনাম
গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

0Shares

মাদক, কিশোর অপরাধ ও চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের আশ্বাস
স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই, যানবাহন চলাচলে শৃঙ্খলা, থানায় সাধারণ মানুষের সেবা গ্রহণে বিদ্যমান সমস্যা এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় গণমাধ্যমকর্মীরা জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনদুর্ভোগের নানা বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ, গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের নজরদারি বৃদ্ধি এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে পুলিশের আরও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ ছাড়া অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা এবং তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

গণমাধ্যমকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার মীর মনির হোসেন। তিনি বলেন, রাজবাড়ীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

তিনি বলেন, অপরাধের ধরন ও স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদক, চুরি-ছিনতাই, কিশোর অপরাধসহ জননিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়গুলো নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ সুপার আরও বলেন, সাধারণ মানুষ যেন পুলিশের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করা হবে। কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হন এবং থানায় গিয়ে সেবা নিতে গিয়ে সমস্যায় না পড়েন, সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে।

পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়কে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মীর মনির হোসেন বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের বিভিন্ন অসংগতি, অপরাধ ও জনদুর্ভোগের তথ্য তুলে ধরেন। এসব তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পুলিশকে প্রয়োজনীয় ধারণা পেতে সহায়তা করে।

তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জেলার বিভিন্ন সমস্যা ও অপরাধের তথ্য পুলিশকে জানানো হলে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আরও সহজ হবে।

দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে রাজবাড়ীর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করবে।

মতবিনিময় সভায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, ডিআইও-১ মোহাম্মদ আলী জিন্নাহসহ রাজবাড়ীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg