শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

রাজবাড়ীতে খাদ্য সহায়তা ও ক্রাচ বিতরণ করেছে মানবিক সংগঠন এক কাপ চা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

0Shares
রাজবাড়ী প্রতিনিধি,
“মানব সেবায় অঙ্গীকারবদ্ধ আমরা” এই শ্লোগানে গত পহেলা জুলাই থেকে পথচলা শুরু করে দ্বিতীয়বারের মতো খাদ্য সহায়তা ও ক্রাচ বিতরণ করেছে অরাজনৈতিক মানবিক সংগঠন এক কাপ চা।
সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মহান ব্রত নিয়ে এই সংগঠনটি কাজ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় একজন অসহায় শারীরিক প্রতিবন্ধীরকে একটি ক্রাচ এবং ৬টি অসচ্ছল অসহায় পরিবারের এক মাসের খাদ্য সামগ্রী চাল ডাল তেল লবণ সহ কিছু নগদ অর্থ প্রদান করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন এক কাপ চা সংগঠনের সদস্য ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা প্রেসক্লাবের সভাপতি সদস্য এস এম রাসেল কবির, সদস্য ডা. মোঃ এনামুল হক, সদস্য ও কালুখালী শাখার অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক এনামুল হক, সদস্য পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য সমাজসেবক ইউনুস আলী বিশ্বাস, সৌদি প্রবাসী সিরাজুল ইসলাম জিয়া, মোঃ সোহেল রানা সহ এক কাপ চা পরিবারের অন্যান্য সদস্য।
উল্লেখ্য, সংগঠনের সদস্যদের প্রতিদিনের এক কাপ চা এর সমমূল্যের টাকা ফাউন্ডে জমা করে। সে জমাকৃত টাকা থেকে এই সহযোগিতা প্রদান করা হয়।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg