শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

রাজবাড়ীতে এনজিও ঋণের চাপ সহ্য করতে না পেরে নারীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার / ৪৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

0Shares

রাজু আহমেদ, (রাজবাড়ী) রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে এনজিও ঋণের চাপ সহ্য করতে না পেরে আসমা বেগম (৫০) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

এলাকায় গিয়ে দেখা যায়, মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্বামী ইসহাক মোল্লা বলেন,আমি গাছ কাটার কাজ করি। সেদিন বাইরে ছিলাম। শুনেছি বাসায় এনজিওর কর্মীরা এসেছিল। কিস্তির টাকা সময়মতো দিতে না পারায় তারা আমার স্ত্রীকে অপমান করেছে। অভিমান থেকেই হয়তো সে আত্মহত্যা করেছে। আমি থানায় মামলা করেছি এবং ন্যায়বিচার চাই।

শহীদওহাবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিরা বিশ্বাস বলেন, আসমা বেগম আমাদের এলাকার ভালো মানুষ ছিলেন। এনজিও কর্মীদের গালিগালাজের কারণেই তিনি এমন পথ বেছে নিয়েছেন বলে শুনেছি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

স্থানীয়রা জানান, এনজিওর কিস্তি সময়মতো না দিতে পারলেই কর্মীরা অসহায় মানুষদের অপমান করে থাকে। নানা হুমকি-ধমকি দেয়। এর ফলে অনেক পরিবার দিশেহারা হয়ে যায়। তারা বলেন, আজ আসমাকে হারালাম, কাল যেন আর কোনো নারীকে হারাতে না হয় এটাই আমাদের দাবি।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান,

গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg