শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

রাজবাড়ীতে ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

0Shares

ইসলামী ব্যাংকের রাজবাড়ী শাখার ৪০ বছর পূতি উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে ইসলামী ব্যাংকের রাজবাড়ী শাখার আয়োজনে ‘সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী ও কালুখালী কিং জুট মিলের মালিক আব্দুর রাজ্জাক খান প্রমুখ।

এ সময় আলোচনা করেন, বিশিষ্ট আলেম ও বৃচাত্রা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আঃ হাই জোয়াদ্দার। দোয়া-মোনাজাত পরিচালনা করেন তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg