শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

রাজবাড়ীতে ইয়াবাসহ এক যুবক আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

0Shares

 

ষ্টাফ রিপোর্টার
রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিছ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী টু ঢাকা মহাসড়ক সংলগ্ন জনৈক আজিমের বাড়ির পিছনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন, রাজবাড়ী সদর থানার আলীপুর ইউপির আলাদিপুর (ডুলি পাড়া) গ্রামের মোঃ. সাইদ শেখের ছেলে সজিব শেখ (১৮)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ আলাদিপুর (ব্রীজপাড়া) সাকিনস্হ রাজবাড়ী টু ঢাকা মহাসড়ক সংলগ্ন জনৈক আজিমের বাড়ির পিছনে পাকা রাস্তার উপর হতে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।

এ বিষয়ে আটককৃত বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg