শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

রক্ত দিয়ে বন্ধুর বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন শুভ

স্টাফ রিপোর্টার / ৩২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ, ২৩ জুন
২০ দিন যাবৎ হাসপাতালের বেডে থাকা বন্ধুর ছোট বোনকে রক্ত দিয়ে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তার নাম শাহরিয়ার শুভ (২৭)। সে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী এবং মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনী (পশ্চিম পাড়া) গ্রামের সৌদি প্রবাসী গোলাম মওলা রিপনের পুত্র। দুই ভাইয়ের মধ্যে শুভ বড়। সে ফ্রিল্যান্সিং পেশার সাথে যুক্ত ছিলেন।
নিহত শাহরিয়ারের চাচা মোঃ সাদিক জানান, বুধবার (২২ জুন) রাত ৮টার দিকে শাহরিয়ার তার বন্ধু রাকিব হোসেনের ছোট বোন তানজিলকে (১৬) রক্ত দিতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে যায়। রক্ত দেওয়ার পর সে হাসপাতালের ২য় তলায় সিঁড়ির পাশে বসেছিল। এরই মধ্যে তাকে রেখে রাকিব ৫ তলায় রোগীর কাছে যান। সেখান থেকে এসেই রাকিব জানতে পারেন শুভ মাথা ঘুরে সিঁড়ির পাশ দিয়ে ভবনের নিচে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তাকে জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। মুমূর্ষু অবস্থায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।
শুভর মৃত্যুর খবরে তার এলাকা ও নিজ পরিবারে নেমে আসে শোকের ছায়া।
ভোক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই বৃহস্পতিবার (২৩জুন) সকাল ১১ টায় তার লাশ নিজ গ্রাম হাতনী কবরস্থানে জানাজা নামাজ শেষে দাফন করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg