শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

যৌনপল্লিতে মদ্যপ অবস্থায় ১১মামলার আসামীসহ আটক চার তরুণ-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে মদ্যপ অবস্থায় মাতলামী করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে ১১ মামলার আসামী সহ চার তরুণকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ।

আটককৃতরা হলো গোয়ালন্দ পৌরসভার বিজয় বাবুর পাড়ার মৃত কেসমত মোল্লার ছেলে আশিক মোল্লা (২০), দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার মিজান শেখ ওরফে বিল্লাল কসাইয়ের ছেলে অনিক শেখ (২৩), উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার আক্কাছ আলী মৃধার ছেলে মিজানুর রহমান (২০) ও যৌনপল্লি সংলগ্ন পোড়াভিটা এলাকার সহিদ মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা (১৯)।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরন করে পুলিশ।

পুলিশ জানায়, রোববার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে দৌলতদিয়া যৌনপল্লির ১নং গলির লতিফ এর দোকানের সামনে কয়েকজন তরুন মদসহ নেশাদ্রব্য সেবন করে মাতলামী করছে ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

স্থানীয়দের থেকে এমন অভিযোগ পাওয়ার পর দৌলতদিয়া ঘাট এলাকায় কর্তব্যরত থানা পুলিশের দল ঘটনাস্থল থেকে হাতেনাতে উল্লেখিত চার তরুণকে আটক করে। এসময় তারা মদ সহ নেশা জাতীয় দ্রব্য সেবনের কথা স্বীকার করে। পরে ওই রাতেই তাদেরকে গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা নেশা সেবনের আলামত পান এবং সে মোতাবেক প্রতিবেদন দাখিল করে। পরে পুলিশ রাতেই তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, আটককৃত চার তরুনের মধ্যে আশিক মোল্লার বিরুদ্ধে গোয়ালন্দ ও রাজবাড়ী সদর থানায় ১১টি মামলা রয়েছে। এছাড়া আটককৃত আরেকজন মিজানুর রহমানের বিরুদ্ধেও তিনটি মামলা রয়েছে। তাদেরকে সোমবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg