শিরোনাম
রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

যাবজ্জীবন মানে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাদণ্ড

Lutfor Rahman / ৪৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

0Shares

যাবজ্জীবন মানে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাদণ্ডদণ্ডবিধি বা পেনাল কোডের ৪৫ ধারা অনুযায়ী যাবজ্জীবনের অর্থ হলো স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাদণ্ড। রোববার (২৯ নভেম্বর) এ নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত ৩০ সেপ্টেম্বর এক মামলায় মোকছেদ আলী নামের এক আসামিকে মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন জ্যেষ্ঠ বিচারপতি মুহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে যাবজ্জীবনের সীমা নির্ধারণ করে পূর্ণ ব্যাখ্যা দেন আদালত।

রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি আ্যটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত গণমাধ্যমকে বলেন, গত ৩০ সেপ্টেম্বর মোকছেদ আলীকে যাবজ্জীবন এবং টুটুল নামের আরেক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেন আপিল বিভাগের বেঞ্চ। সে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। সেখানে মোকছেদ আলীকে দেয়া যাবজ্জীবনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন আদালত।

আদালত বলেছেন, দণ্ডবিধি বা পেনাল কোডের ৪৫ ধারা অনুযায়ী যাবজ্জীবন মানে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাদণ্ড।

মামলার বিবরণে জানা যায়, মানিকগঞ্জের এক টেম্পুচালক হত্যা মামলায় শিবালয় উপজেলার মোকছেদ আলী ও টুটুলের মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। সে রায় হাইকোর্টে বহাল থাকে। পরে আসামিরা জেল আপিল করলে শুনানি শেষে গত ৩০ সেপ্টেম্বর রায় ঘোষণা করেন আপিল বেঞ্চ।

প্রকাশিত সেই রায়ে উল্লেখ করা হয়, দণ্ডবিধি বা পেনাল কোডের ৪৫ ধারা অনুযায়ী কারাদণ্ড মানে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাদণ্ড।

উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ অপর একটি মামলায় যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড বলে রায় দেন। রায়ের রিভিউ শুনানি শেষে রায়ের জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য রয়েছে।
সূত্র, জাগো নিউজ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg