শিরোনাম
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অগ্রগতি, অবকাঠামো সমস্যার সমাধানের আশ্বাস রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়াকড়ি, দেরি হলেই শোকজ

মানিকগঞ্জে সরকারি কলেজের ভিপি হত্যা: দুইজনের দায় স্বীকার

স্টাফ রিপোর্টার / ৫১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর সরকারি কলেজের ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফারুক হাসান মিরু হত্যাকাণ্ডের সাথে জড়িত গ্রেফতার তিন আসামীর মধ্যে দুইজন আদালতে হত্যার দায় স্বীকার করেছে।

হত্যাকাণ্ডের সাথে জড়িত গ্রেফতার তিন আসামীকে পুলিশ আদালতে পাঠালে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলামের আদালতে তারা হত্যার দায় স্বীকার করে। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করেন।
এদিকে, ছাত্রলীগ নেতা ফারুক হাসান মিরু হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জের হরিরামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন করেন হরিরামপুর উপজেলা ছাত্রলীগ। মানবন্ধনে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
মানববন্ধনে হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রাণকৃষ্ণ রায়, যুগ্ন সাধারণ সম্পাদক মহিদুর রহমান মহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ বক্তব্য দেন। বক্তারা ছাত্রলীগ নেতা মিরুর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, নিহত ফারুক হাসান মিরু গত সোমবার দিবাগত রাত একটার দিকে স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের বাসায় অনুষ্ঠিত একটি গানের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সিংগাইর পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg