শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২ জন

স্টাফ রিপোর্টার / ৪৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

0Shares

ঘন কুয়াশায় মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে বরিশালের বাকেরগঞ্জের মা ও শিশু পুত্র নিহত হয়েছে। নিহত মা গর্ভবতী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে উভয় লঞ্চের কমপক্ষে ৮ যাত্রী। রোববার রাত ১টার দিকে বরিশাল ও চাঁদপুরের মোহনায় মেঘনা নদীর নামারচর নামক স্থানে এমভি কীর্তনখোলা-১০ এবং এমভি ফারহান-৯ লঞ্চের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহতরা হচ্ছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের ভান্ডারিকাঠি গ্রামের রুবেল খান আব্বাসের স্ত্রী মাহমুদা (২৪) ও তার শিশু পুত্র মুমিন (৭)। গারুরিয়ার স্কুলশিক্ষক বাবু খান বলেন, আব্বাস তার প্রতিবেশী। তিনি একজন মাইক্রোবাস চালক। তার স্ত্রী গর্ভবতী ছিলেন।

কীর্তনখোলা-১০ আহতদের চাঁদপুর নামিয়ে দিয়ে লাশ নিয়ে সদরঘাটে আসছে।
লঞ্চে স্ত্রী-সন্তানদের সঙ্গে থাকা আব্বাস তাকে ফোনে রাত দেড়টার দিকে এ দুর্ঘটনার খবর জানান। এমভি কীর্তনখোলা-১০ এর মাস্টার নুরুল ইসলাম জানিয়েছেন, ঢাকা থেকে হুলারহাটগামী ফারহান লঞ্চটি কুয়াশার মধ্যে কীর্তনখোলা-১০ লঞ্চে সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের নীচতলা ও দোতলার অংশ দুমড়ে মুচড়ে যায়।

এমভি কীর্তনখোলার ব্যবস্থাপক বেল্লাল হোসেন বলেন, ফারহান-৯ লঞ্চে কুয়াশা নির্ণয়ের কোন যন্ত্রপাতি না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

সূত্রঃ মানবজমিন

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg