শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

মেয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দের মেয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন অসহায় বাবা-মা ।

বুধবার (১ সেপ্টেম্বর)বেলা ১২টায় গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ডের দেওয়ান পাড়ার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহত জয়গনের পরিবারবর্গ।

এ সময় নিহত জয়গনের বাবা বলেন , আমার মেয়ে মৃত জয়গন বেগম(৩৫) চরকর্ণেশন আঙ্কের শেখের গ্রামের ইসলাম সরদারের ছেলে মুক্তার সরদার (৪২) এর সাথে প্রায় ২০ বছর আগে বিয়ে দেই । তাদের সংসারে ১টি ছেলে ও ১টি মেয়ে সন্তান রয়েছে। সংসার জীবনে আমার মেয়েকে জামাই ও তার বোন আমেনা বেগম (৪৫) বিভিন্ন সময়ে শারীরিক ও মানুষিক ভাবে নির্যাতন করতো।

গত (৩০জুন)তারিখ দুপুরে তারা পরস্পর যোগসাজশে আমার মেয়ের ঘরে প্রবেশ করে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

এ বিষয়ে আমি গত (৪জুলাই) ইং তারিখ মুক্তার সরদার ও তার বোন আমেনা বেগমকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করি।

তিনি আরো বলেন, আসামীরা প্রকাশ্যে ঘুরছে। বিভিন্ন সময় হুমকিও দিচ্ছে আমাদের। পুলিশ বলে, আসামি কোথায় বলেন আমরা যাচ্ছি। কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না।

এ অবস্হায় আসামী ও তার আত্মীয় স্বজনেরা মামলা প্রত্যাহার করার জন্য আমাদেরকে নানাভাবে হুমকি-ধামকি প্রদর্শন ও ভয়ভীতি দেখাচ্ছে। এতে করে আমি ও আমার পরিবারের সকলেই নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি আমার মেয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের প্রার্থনা করছি।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান,আমরা আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।আশা করি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারব।এ ছাড়া বাদী বা তার পরিবারের কাউকে যদি কেউ কোনরুপ হুমকি দিয়ে থাকে তাহলে তাদেরকেও চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg