শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুজিববর্ষের শেখ হাসিনার উপহার, গোয়ালন্দে ৪৩০ পরিবার পাচ্ছে পাকা ঘর

স্টাফ রিপোর্টার / ৫৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিমঃ মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ভূমিহীন ও গৃহহীন এমন ৪৩০টি অসহায় পরিবার পাচ্ছে মুজিববর্ষের উপহার মাথা গোঁজার ঠাঁই পাকা ঘর, সঙ্গে পাচ্ছেন ২ শতাংশের একখন্ড জমিও।

এর মধ্যে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে ১৭০টি এবং দেবগ্রাম ইউনিয়নে ১০০টি, উজানচর ইউনিয়নে ৮৭ টি এবং ছোটভাকলা ইউনিয়নে ৭৩টি পরিবার পাচ্ছে এ ঘর।
জানা গেছে, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা, সঙ্গে প্রত্যেকের নামে বরাদ্দ দেয়া হয়েছে ২শতাংশ করে খাস জমি। ১৯ দশমিক ৬ ফুট বাই ২২ ফুটের দুটি শয়নকক্ষ, একটি রান্না ঘর, সংযুক্ত পায়খানা- গোসলখানা ও সামনে বারান্দাসহ রঙিন টিনের ছাউনি দ্বারা এসব ঘর নির্মাণ করা হয়েছে। ৭ কোটি ৩৫ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে এসব ঘরের অধিকাংশরই নির্মাণ কাজ শেষ। বাকী যে গুলো রয়েছে তারও নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।
এ সকল গৃহ নির্মাণ কাজ সরাসরি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচাল -৬ (উপসচিব) শামীম হোসেন, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমসহ সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষ।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর ও জমি বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এজন্য দ্রুত প্রত্যেকটি‘ ঘরের নির্মাণ কাজ শেষ করার চেষ্টা চলছে। এ ছাড়াও এ উপজেলায় দ্বিতীয় ধাপে আরো ৭১৩টি পরিবারের ঘরের জন্য মন্ত্রনালয়ে আরেকটি প্রস্তাবনা জমা দেয়া হয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে নদী ভাঙ্গনের শিকার এ উপজেলায় ঘরের প্রয়োজন কমপক্ষে ৩ হাজার।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg