শিরোনাম
কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

মিথ্যা মামলার প্রতিবাদে গোয়ালন্দে যৌনকর্মীদের মানববন্ধন 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ইমরান হোসাইন নামে একজনের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মানববন্ধন করেছেন যৌনকর্মীরা।

সোমবার (২৮ আগস্ট) বেলা বারোটার দিকে দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন যৌনপল্লীর প্রধান ফটকের সামনে অসহায় যৌনকর্মীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শেফালী বাড়ীওয়ালীর মেয়ে খুশী আক্তার মানববন্ধনে বলেন, বৈশাখী নামে একটি মেয়ে তার মা বোনকে নিয়ে আমাদের বাড়িতে ভাড়া থাকতো। ইমরান নামের একটা লোক বৈশাখীর কাছে আসত। ইমরান আমাদের বাড়ি ভাড়া চেয়েছিল নেশার ব্যবসা করার জন্য। তাকে ব্যবসা করতে না দিয়ে চলে যেতে বলা হয়। সে চলে যাওয়ার পরে ভুয়া কাগজ বানিয়ে আমার মায়ের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে টাকা না দিলে বাড়ি দখল করে নিয়ে নিবে। ইমরান হোসাইন এর বন্ধু মোহাম্মদ আলী নামে একজনকে জাল দলিল দিয়ে পাঠায় আমাদের বাড়ী দখল করার জন্য। তখন আমরা গোয়ালন্দঘাট থানাকে বিষয়টি জানাই। থানা পুলিশ মোহাম্মদ আলীকে ধরে নিয়ে গেলে ইমরান হোসাইন আমাদেরকে হুমকি দেয় যে, ‘ওসিকে আমি বদলি করে তারপর তোদের বাড়ী দখল করবো’। ইমরান নিজে এবং বৈশাখীকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। এসমস্ত কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

যৌনকর্মীরা তাদের বক্তব্যে আরও অভিযোগ করে বলেন, ইমরান হোসাইনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে। তারা দ্রুত ইমরান হোসাইনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। এসময় মানববন্ধনে যৌনপল্লীর কয়েক শতাধিক যৌনকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাগেছে, মো. ইমরান হোসাইন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার মো. হাবিবুর রহমান এর ছেলে। তবে সে এক এক সময় এক এক জায়গার পরিচয় দেন বলে জানাযায়।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ইমরান হোসাইন বিভিন্ন সময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকতার নাম ব্যাবহার করে যৌনকর্মীদের হয়রানি করে আসছিল। তিনি থানায় যৌনপল্লীর কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পরবর্তীতে তদন্ত কর্মকর্তা তদন্ত করতে গিয়ে তার কোন সত্যতা পায়নি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg