শিরোনাম
গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে

মা ইলিশ রক্ষায় গোয়ালন্দে প্রশাসনের অভিযান: জাল ও নৌকা জব্দ, উন্মুক্ত নিলামে বিক্রি

স্টাফ রিপোর্টার / ১৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার” রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদ্মা নদীতে তৃতীয় দিনের মতো অভিযান চালিয়েছে প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ছাত্তার মেম্বারপাড়া ও কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি ত্রিনাথ সাহা, কোস্টগার্ডের দায়িত্বপ্রাপ্ত পেটি অফিসার শাহিন আলমসহ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।

এ বিষয়ে ইউএনও মো. নাহিদুর রহমান বলেন,মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশে আমরা কঠোর অবস্থানে রয়েছি। প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা ভঙ্গের দায়ে জেলেদের আটক, জাল ও অন্যান্য সামগ্রী জব্দ এবং আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। সরকার ঘোষিত নিষিদ্ধ সময় পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, তৃতীয় দিনের অভিযানে জব্দকৃত জাল ফেরিঘাটে এনে পোড়ানো হয়েছে, ৫ কেজি ইলিশ মাছ নদীর তীরবর্তী অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত নৌকাটি উন্মুক্ত নিলামে ৩৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg