শিরোনাম
গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জ-২: ট্রাকের ধাক্কায় ডুবলো মমতাজের নৌকা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের ৩টি ইউনিয়ন) আসনে নৌকা প্রতীকের প্রার্থী কন্ঠশিল্পী মমতাজ বেগমকে হারিয়ে জয়ী হলেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

রবিবার বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী, মোট ১৯৩টি ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু ট্রাক প্রতীকে ৮৮ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট। এতে ৬ হাজার ১৭১ ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বিজয়ী হয়েছেন।

রবিবার সকাল আটটায় ভোট শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত বড় ধরনের কোন অঘটন ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও ভোটের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg