শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি আমিনুল, সম্পাদক নুরুজ্জামান

স্টাফ রিপোর্টার / ৩০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

0Shares

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বাংলাদেশ বুলেটিনের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম সভাপতি ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি এস.এম নুরুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) সকালে মানিকগঞ্জ সিটিড্রিম হোটেলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক অরুপ রায়। দুপুর আড়াইটার দিকে ভোট গ্রহণ শুরু হয়।
নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে বিজয় টেলিভিশনের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাব্বির হোসেন সাইফুল, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছে দৈনিক ভোরের আকাশ পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বাবুল আহমেদ, কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছে এশিয়ান টেলিভিশনের শিবালয় উপজেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন ও দৈনিক নবচেতনার পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সজল আলী।

এর আগে, বিনা প্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে দৈনিক ভোরের কাগজ পত্রিকার মানিকগঞ্জ শহর প্রতিনিধি মোঃ তজুমুদ্দিন, সহ সম্পাদক পদে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি দেওয়ান আবুল বাশার ও দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলাম নির্বাচিত হন।

মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন দৈনিক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক অরুপ রায়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাড আওলাদ হোসেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg