শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

মানিকগঞ্জে হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

0Shares

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৭ সেপ্টেম্বর

মানিকগঞ্জে ৩ লাখ ৮০ হাজার টাকার হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এসআই মোঃ কায়সার হামিদ ও এসআই আসাদ মিয়ার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার ছোট ঘিওর ও পাছবারইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার ছোট ঘিওর এলাকার শেখ কাজিমুদ্দিন বেপারীর ছেলে শাহিন বেপারী (৩৬), ইদ্রিস আলীর ছেলে হামিদুর রহমান (৩৩), সালামের ছেলে মো: বিপ্লব (২৭) এবং পাছবারইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে লিটন মিয়া (৩০) ও আকমত আলীর ছেলে মোশারফ মিয়া (৩৭)।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ছোট ঘিওর (বাঘুটিয়া) এলাকায় অভিযান চালিয়ে ১৩ গ্রাম হেরোইনসহ শাহিন বেপারী, হামিদুর রহমান ও বিপ্লব নামে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অপর এক অভিযানে পাছবারইল এলাকা থেকে ২৫ গ্রাম হেরোইনসহ লিটন মিয়া ও মোশারফ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। আসামীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg