শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

মানিকগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি,

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে এক মৃত মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি করার অপরাধে আব্দুস সামাদ (৬৭) নামে এক ভুয়া মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ওই ভুয়া মুক্তিযোদ্ধাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে জেলার সাটুরিয়া উপজেলার তেবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আব্দুস ছামাদ জেলার সাটুরিয়া উপজেলার তেবাড়ীয়া গ্রামের  মৃত মুন্নাফ মিয়ার ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মারা যান ২০০৭ সালে। প্রকৃত ওই মুক্তিযোদ্ধার নামের সাথে মিল থাকায় ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তার ছেলে ময়নালের সহযোগিতায় মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করে। সনদে আব্দুস সামাদ দৌলতপুর উপজেলার গালা গ্রামের ঠিকানা ব্যবহার করেন।

তিনি আরো জানান, এই সংবাদ জানতে পেরে প্রকৃত মুক্তিযোদ্ধার মেয়ে সেলিনা বেগম (৪৮) সিংগাইর থানায় একটি প্রতারনা মামলা করেন। পরে মামলাটি আমলে নিয়ে আদালত আব্দুস সামাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg