শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিনটির কার্যক্রম বন্ধ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ৩ মার্চ

মানিকগঞ্জে অভিযান চালিয়ে তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

রোববার ( ৩ মার্চ) দুপুরের দিকে মানিকগঞ্জের সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মা ও শিশু হাসপাতাল, প্রাইম জেনারেল হাসপাতাল ও ফিরোজা জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এ সময় মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফর রহমান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (টিবি ও লেপ্রসি) ডা. আল-আমীনসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে বন্ধ করে দেয়া হাসপাতালগুলোতে নিয়মিত ডিউটি ডাক্তার, প্রশিক্ষত নার্স, টেকনোলোজিস্ট, টেকনিশিয়ানসহ দক্ষ জনবল না থাকা ও নানা অনিয়মের অভিযোগে সেগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন সিভিল সার্জন ডাঃ মোঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী।

তিনি জানান, দক্ষ জনবল না থাকায় ও নিয়ম নীতি ছাড়াই হাসপাতালের কার্যক্রম পরিচালনা করার দায়ে তাদের কার্যক্রম বন্ধ দেওয়া হয়েছে। পরবর্তীতে হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে তাদের ভুলগুলো সংশোধন করে আমাদের অবগত করলে আমরা তদন্ত করে ভালো ফলাফল পেলে তারা পুনরায় কার্যক্রম চালু করতে পারবে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg