শিরোনাম
রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত

মহাসড়কের পাশে কেটে রাখা গাছের গুঁড়ির চাপায় শিশুর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকানের কাছাকাছি মহাসড়কের সম্প্রসারনে রোডের গাছ কাটা হচ্ছে সেই স্তুপ করা গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে চুমকি আক্তার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ (৩১মে) মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গাছ কাটার সময় এ ঘটনা ঘটে। নিহত চুমকি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রমজান মাতুব্বার পাড়া গ্রামের খোকন শেখের মেয়ে ও স্থানীয় নবু ওসিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, মহাসড়ক সম্প্রসারণের জন্য গাছ কেটে সড়কের পাশের স্তুপ করে রাখে কর্তৃপক্ষ। স্তুপের মধ্য থেকে চিকন একটি গাছের ডাল কিছুটা বের হয়ে ছিল। সেই ডালটি বের করার জন্য টান দিলে স্তুপ করা গাছের বড় বড় গুঁড়ি গড়িয়ে পড়ে। এসময় চুমকি ওই গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. আবুল হোসেন জানান, গাছ কাটা ও তা স্তুপ করে রাখার ব্যাপারে কর্তৃপক্ষের আরো সতর্ক হওয়া প্রয়োজন ছিল। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. শরীফ জানান, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়া অবস্থায় ওই শিশুকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা দেওয়া পাশাপাশি তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কাজ চলছিল। কিন্তু এ্যাম্বুলেন্স সমস্যার কারণে তাকে দ্রুত স্থানান্তর করা সম্ভব হয়নি। এ অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg