শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

মহান বিজয় দিবস ও রাজবাড়ী মুক্ত দিবস উপলক্ষে বিশেষ আয়োজন “বিজয়ে রাজবাড়ী”

স্টাফ রিপোর্টার / ৫১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

0Shares

সংস্কৃতির ঐকতানে পদ্মা কন্যা গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সোশিও কালচারাল ফোরাম (আরএসসিএফ) এর আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৮ ডিসেম্বর রাজবাড়ী মুক্ত দিবস উপলক্ষে বিশেষ আয়োজন “বিজয়ে রাজবাড়ী” অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর (শনিবার) বিকেলে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, আরএসসিএফ সহায়তা কেন্দ্রের উদ্বোধন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা রাজবাড়ীর ইতিহাস ও মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী সোশিও কালচারাল ফোরামের সভাপতি রিয়াসাদ আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুজ্জামান, রাজবাড়ীর প্রাক্তন জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোস্তফা। এ ছাড়াও আরোও উপস্থিত ছিলেন সোশিও কালচারাল ফোরামের সদস্যবৃন্দ ও দর্শক শ্রোতা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg