শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে গণঅধিকার পরিষদের বিজয় র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার / ১৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

0Shares

 

স্টাফ রিপোর্টার”মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে বিজয় র‍্যালি ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সংগঠনটির জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী-১ আসনের প্রার্থী জাহাঙ্গীর খান, যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক রুবেল আপন মৃধা, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি সোহেল মল্লিক, সদর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক তারেক হাসান, সদস্য সচিব গাজী বাচ্চুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাজবাড়ী-১ আসনের প্রার্থী জাহাঙ্গীর খান বলেন,১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। কিন্তু সেই অর্জনকে সঠিকভাবে রক্ষা করতে পারিনি। আজও দেশে নানা ষড়যন্ত্রকারী ও ভুয়া মুক্তিযোদ্ধা সক্রিয় রয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা এখনো তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ রাষ্ট্রক্ষমতায় গেলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি একটি উন্নত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে কাজ করবে। এজন্য জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। অনুষ্ঠান শেষে একটি সংক্ষিপ্ত বিজয় র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg