শিরোনাম
রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মসজিদ নির্মাণে আর্থিক সহায়তা দিলেন দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশন

Lutfor Rahman / ৭০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

0Shares

গোয়ালন্দ উপজেলার সামাজিক সংগঠন ‘দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশনের ‘উদ্যোগে দক্ষিণ দৌলতদিয়া জিতু শেখের পাড়া জামে মসজিদে নগদ ৭০ হাজার টাকার অনুদান মসজিদ কমিটির হাতে তুলে দিলেন সংগঠনের সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক দিদার আলী খাঁন, ক্যাশিয়ার ইমরান হোসেন, রফিকুল ইসলাম, আজমত শেখ , সুলাইমান শেখ, প্রমুহ। এই সময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি আঃ বারেক মাষ্টার, সিনিয়র সহ সভাপতি, আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, ক্যাশিয়ার ওহাব মোল্লা, এনায়েত শেখ, নিকবর আলী খাঁন।

২০২০ সালে করোনাকালে মানুষের দুর্দশা ও অসহায়ত্ব দেখে পরোপকারী কয়েক তরুণ মিলে গড়ে তুলেছেন এ সংগঠনটি।

সংগঠনটির অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি ওমান প্রবাসী আল মাসুদ রানা ‘ রাজবাড়ী টেলিগ্রাফ ‘ কে বলেন, মানুষ মানুষের জন্য, এ ভাবনা থেকে আমাদের যাত্রা শুরু। আমরা ইতিমধ্যে নানা সামাজিক কাজে আর্থিক সহায়তা করেছি। এরই ধারাবাহিকতায় মসজিদে সব মিলিয়ে দুই লক্ষ টাকা অনুদান দিলাম। ভবিষ্যতে আমরা মানুষের জন্য কাজ করতে চাই।

সংগঠনটির কয়েকজন সদস্য বলেন, করোনাকালে স্কুল , কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে, তাদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে সুস্থ বিনোদন দিতে ক্রিকেটের ব্যাট,বল, সহ নানা খেলাধূলার সামগ্রী দেয়া হয়েছে।

উল্লেখ্য, সংগঠনটির প্রায় ৪০ জন সদস্য রয়েছেন। সদস্যদের মধ্যে প্রবাসী, চাকুরিজীবি, ছাত্র, সমাজসেবক, শিক্ষক সহ নানা পেশাশ্রেণির লোক রয়েছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg