শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই

স্টাফ রিপোর্টার / ৬১০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

0Shares

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সোমবার একটি টুইটবার্তায় প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেনা হাসপাতালের চিকিৎসকদের প্রাণপ্রণ প্রচেষ্টা, সারা ভারতের মানুষের প্রার্থনা, দোয়া সত্ত্বেও এইমাত্র আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় মারা গিয়েছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’

সেনা হাসপাতালের বুলেটিনে এর আগে বলা হয়েছিলো, গতকালের থেকেই প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফুসফুস সংক্রমণের জেরে তার সেপটিক শক দেখা দিয়েছিলো। চিকিৎসকের দল এবং বিশেষজ্ঞরা চেষ্টা করেছিলেন। ভেন্টিলেটর সাপোর্টে তিনি কোমাতে ছিলেন।

গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। তার পর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়ায় গত ১০ আগস্ট তাকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। তার আগে পরীক্ষায় তার কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। সেই থেকেই হাসপাতালেই ছিলেন তিনি।

ফুসফুসের সংক্রমণ ছাড়াও কিডনির সমস্যা ছিলো প্রণব মুখোপাধ্যায়ের।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg