শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বৈরী আবহাওয়ার মধ্যেও ঘাট দিয়ে ছুটছে মানুষ-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশের ব্যস্ততম ফেরি ঘাটের মধ্যে একটি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট । সোমবার সকাল থেকেই
বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টি মাথায় নিয়ে দৌলতদিয়া ঘাট দিয়ে ছুটছে মানুষ।

সোমবার (১৫ নভেম্বর) সকাল থেকে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি। দক্ষিন-পশ্চিমাঞ্চল থেকে আসা মানুষ গাড়ি থেকে নেমে ফেরি পার হতে আসছেন ঘাটে। ঘাটে ফেরি পর্যাপ্ত না থাকায় বৃষ্টি মাথায় করে ফেরির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় এসম মানুষকে। ঘাটে ফেরি ভীড়ার সাথে সাথেই উঠে পরছেন ফেরিতে।ব্যক্তিগত কিছু গাড়ি, ট্রাক, ও দূরপাল্লার বাসের সাথে আগত যাত্রীদের নিয়েই মানিকগঞ্জের পাটুরিয়া ছেড়ে যাচ্ছে ফেরি।

কুষ্টিয়া থেকে আসা ঢাকাগামী যাত্রী সাইমন খান বলেন, তিনি ঢাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।বৃহস্পতিবার ৪ দিনের ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলেন। মঙ্গলবার থেকে অফিস করতে হবে। তাই আজ সকালে লোকাল গাড়িতে করে ঘাটে পৌঁছান। এখন নদী পাড়ি দিয়ে পাটুরিয়া থেকে যেকোনো উপায়ে হোক ঢাকা পৌঁছাতে হবে।

ফরিদপুর থেকে ইলিয়াস আলি ব্যাক্তিগত কাজে ঢাকায় যাচ্ছিলেন। বৃষ্টির মধ্যে ফেরিঘাটে আলাপকালে তিনি বলেন, জরুরি কাজে ঢাকায় যেতে হচ্ছে। খবর নিয়ে জানতে পারেন ঘাটে অনেক জ্যাম। তাই খুব সকালেই রওয়ানা হয়েছেন। এখন নদী পাড়ি দিয়ে পাটুরিয়া থেকে যেকোনো গাড়িতে ঢাকায় পৌঁছাতে হবে।

বেলা ১১টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে আসে ফেরি ‘ঢাকা’। দৌলতদিয়া ঘাটে গাড়ি আনলোড করার পর কিছুক্ষন অপেক্ষা করে কিছু ব্যক্তিগত গাড়ির সাথে শতাধিক যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যখন যে ঘাট থেকে যানবাহন নিয়ে ছাড়া প্রয়োজন, সেভাবেই ছেড়ে যাচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg