শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব স্বাস্থ্য দিবসে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে গোয়ালন্দে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বুধবার দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“প্রত্যেকের জন্য একটি সুন্দর স্বাস্থ্যকর বিশ্ব গড়ে তোলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ দূরত্ব বজায় রেখে হাসপাতাল চত্বর হতে বেলা ১২ টার দিকে র‍্যালীটি বের করা হয়। র‍্যালী শেষে হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব কার্যালয়ে স্বাস্হ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আসিফ মাহমুদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিতাই চন্দ্র ঘোষ, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সৌরভ কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৌসুমী আক্তার, ডা. আফরোজা সুলতানা, নার্স সুপারভাইজার মৃদুলা রানী বিশ্বাস প্রমুখ।

সভা সঞ্চালনা করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারা বিশ্বে করোনা পরিস্থিতি খারাপ থাকায় এবারের স্বাস্থ্য দিবস অন্যরকম ভাবে পালিত হচ্ছে। প্রতিবছরের প্রতিপাদ্যের মধ্যে একটা বিশেষ রোগ নিয়ে লেখা হয়। কিন্তু এবারের প্রতিপাদ্যটা সার্বিকভাবে বিবেচনা করেই নির্বাচন করা হয়েছে । সবাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন, মাস্ক পড়ে বের হবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg