শিরোনাম
গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

গোয়ালন্দে কলেজ ছাত্রদলের বিজয় র‍্যালি

Lutfor Rahman / ২১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জাতীয় পতাকা হাতে বিজয় র‍্যালির আয়োজন করেছে রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজ প্রাঙ্গনে এই বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। কলেজের গোল চত্বর থেকে শুরু করে পুরো কলেজ ক্যাম্পাস শেষ করে আবার গোল চত্বরে এসে র‍্যালি শেষ হয় এবং এখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু,উপজেলা ছাত্রদলের সহ সভাপতি কাওছার খান, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শেখর আহমেদ সবুজ, উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী শিপন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রকিসহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তারপর দীর্ঘ ১৫ বছর এই স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করে ‘শেখ মুজিব বাহিনী’ সারা বাংলাদেশে বিশেষ করে প্রতিটি ক্যাম্পাসে রাম রাজত্ব তৈরি করেছিল। ২০২৪ সালে এসে সেই স্বৈরাচার হাসিনাকে পরাজিত করে আমরা আমাদের গণতন্ত্র ফিরে পেয়েছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg