শিরোনাম
রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

বিএসএমএমইউ ফিভার ক্লিনিকঃ সেবা নিয়েছেন ২৭৩৩৫ রোগী

স্টাফ রিপোর্টার / ৪৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

0Shares

করোনভাইরাস রোগীদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা করা হচ্ছে। জ্বর ক্লিনিকে ডাক্তারকে দেখিয়ে,করোনার পরীক্ষাগারে নমুনাগুলি পরীক্ষা করে এবং প্রয়োজনে করোনার কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করে রোগীদের করোনার লক্ষণগুলির জন্য চিকিৎসা করা হচ্ছে।

বৃহস্পতিবার পর্যন্ত বিএসএমএমইউ ল্যাবরেটরিতে ৩৩ হাজার ৬৩ জন রোগীর নমুনা করোনা শনাক্তের জন্য সংগ্রহ করা হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত ৩২ হাজার ৩৪৮ রোগীর পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত ১ এপ্রিল বেতার ভবনে করোনাভাইরাস ল্যাবরেটরি চালু করা হয়। এ পর্যন্ত ফিভার ক্লিনিকে ২৭ হাজার ৩৫৫ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে।

সম্প্রতি চালু হওয়া ৩৭০ শয্যার করোনা সেন্টারে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত ৩৭০ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন এবং কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওই সময় পর্যন্ত ভর্তি হয়েছেন ২১৮ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ২৪ ঘণ্টাই চালু রয়েছে বিএসএমএমইউর ৩৭০ শয্যার করোনা সেন্টারের চিকিৎসাসেবা প্রদান ও রোগী ভর্তি কার্যক্রম। গত ৪ জুলাই থেকে বিএসএমএমইউতে ৩৭০ শয্যার করোনা সেন্টারে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়।

এদিকে আজ বিএসএমএমইউ অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া করোনা সেন্টারে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা প্রদানকারী সম্মুখযোদ্ধা চিকিৎসক, শিক্ষক, রেসিডেন্টবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএসএমএমইউ কর্তৃপক্ষের উদ্যোগে বেতার ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে রোগীর নমুনা পরীক্ষার ফলাফল প্রতিদিন আইইডিসিআরকে জানিয়ে দেয়া হচ্ছে। রোগীরা বিএসএমএমইউয়ের ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) প্রবেশ করে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ফিভার ক্লিনিক ও করোনাভাইরাস ল্যাবরেটরির সেবাসমূহ নিচ্ছেন।

বিএসএমএমইউয়ের বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষের উদ্যোগে রোগীদের সুবিধার্থে হেল্প লাইন, অত্র বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ ইতোমধ্যে চালু করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গত ৫ এপ্রিল বিশেষজ্ঞ হেলথ লাইন সেবা কার্যক্রমটির উদ্বোধন করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg