শিরোনাম
রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ

বালিয়াকান্দিতে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৫২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (বাজেট ও অডিট) মোসা: ফেরদৌসী বেগম।

শনিবার (১২ সেপ্টেম্বর) বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়াম হলরুমে ‘শিশুর জীবন সুরক্ষা ও দক্ষতা উন্নয়নে সাঁতার প্রশিক্ষণ’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন ও অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং হেলথ এন্ড এডুকেশন ফর দি লোকাল আন্ডার প্রিভিলাইজড পিপল ( হেল্প) এর তত্বাবধানে পরিচালিত হবে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পটির বালিয়াকান্দির সমন্বয়কারি হারুন অন রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের অর্থ সচিব অশোক কুমার বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের মহাসচিব শেখ মোসাদেক কবির, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ও কর্মসূচির পরিচালক পাপিয়া ঘোষ, ভাইস-চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, থানা অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ: দা:) তুহিনা সুলতানা।

বালিয়াকান্দি প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg