শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বালিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পেলেন ১হাজার ৭১পরিবার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

0Shares

প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পেলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৩টি ইউনিয়নের এক হাজার ৭১টি পরিবার।

২৭ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, ট্রাগ অফিসার ও আমার বাড়ী আমার খামারের ব্যবস্থাপক বিধান কুমারসহ সকল ইউপি সদস্যরা।

নারুয়া ইউনিয়ন পরিষদে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, নারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস সালাম মাষ্টার।

এসময় আরো উপস্থিত ছিলেন, ট্রাগ অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার ফাহমিদুল হাসান মিয়াদ, ইউপি সচিব মো. আবুল কালাম আজাদ ও সকল ইউপি সদস্য সহ অন্যান্যরা।

ইসলামপুর ইউনিয়ন পরিষদেও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, করোনা ও লকডাউনে ক্ষতিগ্রস্থ চায়ের দোকানি, দুঃস্থ ও অসহায় বেকারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার নারুয়া, ইসলামপুর ও জামালপুর ইউনিয়নে ১ হাজার ৭১টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg