শিরোনাম
রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ

বালিয়াকান্দিতে এক ভ্যান চালক ,৫দিন নিখোঁজ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১

0Shares

বালিয়াকান্দিতে এক ভ্যান চালক ,৫দিন নিখোঁজ

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক ভ্যান চালক গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ওই ভ্যান চালকের নাম, মোঃ মুক্তার খাঁ (২২)। সে উপজেলার বহরপুর ইউনিয়নের চরগুয়াদাহ গ্রামের মোঃ বকু খাঁর ছেলে।

এব্যাপারে মোঃ বকু খাঁ বাদী হয়ে গত ৫ জুলাই বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়রী নং ১৭৩ দায়ের করেছেন।

মোঃ বকু খাঁ বলেন, আমার ছেলে মুক্তার খাঁ ২বছর ধরে ভ্যান চালায়। গত ৪ জুলাই বিকাল ৪টার দিকে প্রতিদিনের ন্যায় ভ্যান গাড়ী নিয়ে বাড়ী থেকে বের হয়। কিন্তু অনেক রাত হওয়ার পরও বাড়ীতে ফিরে না আসায় পাশের বাড়ী, আত্বীয় স্বজন বাড়ী ও ছেলের বন্ধুদের বাড়ীতে খোঁজখবর নেই। তার কোন সন্ধান পাই না।

ছেলের মা জয়গুন বেগম বলেন, আমার ছেলের সাড়ে ৩ বছর আগে উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়ইচারা এলাকায় বিয়ে করে। বিয়ের পর তাদের একটি সন্তান হয়। সন্তান রেখে পুত্রবধু তার বাবার বাড়ীতে চলে যায়। এরআগে আমার ছেলেকে হত্যার হুমকি দেয়াসহ মোবাইল ও টাকা পয়সা কেড়ে নেয় রোকনসহ তার সাঙ্গপাঙ্গরা। আমার ছেলে নিখোঁজ হওয়ার পর পুত্রবধুর বাড়ীতে খোঁজ নিয়েছি সে তার প্রেমিকের সাথে পালিয়েছে। আমি আমার ছেলের সন্ধান চাই।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg