শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

বানান বিভ্রাটে গোয়ালন্দ

স্টাফ রিপোর্টার / ৮৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

0Shares

গণেশ পাল// রাজবাড়ীর ঐতিহ্যবাহী গোয়ালন্দ উপজেলা। সেখানে ‘গোয়ালন্দ’ নামের ইংরেজি বানান নিয়ে ‘বিভ্রাট’ সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ এলাকার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ইংরেজি ভাষায় ইচ্ছেমাফিক পৃথক-পৃথক বানানে লেখা হচ্ছে গোয়ালন্দের নাম। এতে এলাকার সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও চাকরি গ্রহণের ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন। বৃহত্তর স্বার্থে জরুরি ভিত্তিতে নামটির বানান নির্দিষ্টকরণের দাবি জানিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার সচেতন মহল।

তথ্যানুসন্ধানে জানা গেছে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ উপজেলা পরিষদের সরকারি বিভিন্ন দপ্তরের কাগজপত্রে ‘গোয়ালন্দ’ নামের ইংরেজি বানান ‘Goalanda’ (GOALANDA) লেখা। গোয়ালন্দ পৌরসভার নাগরিক সনদপত্রে (ইংরেজি ভাষায়) ‘গোয়ালন্দ’ নামের বানান রয়েছে ‘Goalundo’ (GOALUNDO)। স্থানীয় রাবেয়া-ইদ্রিস মহিলা কলেজে ‘Goalando’ (GOALANDO) লেখা। গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজে ‘Goalundo’ (GOALUNDO)। গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে গোয়ালন্দ নামের ইংরেজি বানান ‘Goalanda’ (GOALANDA) লেখা হয়। কিন্তু এসএসসি পরীক্ষার সার্টিফিকেটসহ বিভিন্ন কাগজপত্রে ‘Goalananda’ (GOALANANDA) লিখছে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড।
গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল জানান, গোয়ালন্দ নামের ইংরেজি বানান ‘Goalundo’ (GOALUNDO) বহুকাল আগে থেকে প্রচলিত। কিন্তু এক দশক আগে থেকে ওই প্রচলিত বানানের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানসহ এলাকার অনেকেই ইংরেজিতে ভিন্ন ভিন্ন বানানে গোয়ালন্দের নাম লিখে আসছে। ফলে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার অনেকের মনে ইংরেজিতে গোয়ালন্দ নামের বানানবিভ্রাট সৃষ্টি হচ্ছে। তিনি আরো বলেন, শিক্ষাবোর্ডের দেয়া গুরুত্বপূর্ণ সনদপত্রেও ইংরেজিতে বিভিন্ন বানানে গোয়ালন্দের নাম লেখা থাকছে। এতে সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও চাকরি গ্রহণের ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় ইংরেজিতে গোয়ালন্দ নামের বানান নির্দিষ্টকরণ খুব জরুরি।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম “রাজবাড়ী টেলিগ্রাফকে” বলেন, বিভিন্ন বানানে গোয়ালন্দের নাম লেখার বিষয়টি আমার জানা ছিল না। নামের বানান সকল ক্ষেত্রে একই রকম হওয়া উচিত। উপজেলা পরিষদের সমন্বয় কমিটির আগামী সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে। পাশাপাশি এলাকার সুধীজনদের সঙ্গে মতবিনিময় করে বানান নির্দিষ্টকরণের ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg