শিরোনাম
রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৭০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১

0Shares

রাজবাড়ী থেকে সুজন বিষ্ণুঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ীতে মানববন্ধন করা হয়েছে।

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১১আগস্ট) বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খুলনাজেলার রূপসার শিয়ালি,সুনামগঞ্জের শাল্লায়, পটুয়াখালীর কলাপাড়ায়, মৌলভীবাজারের কুলাউড়া, ঢাকা সাভারের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে অপহরণ করে হত্যা,রাজবাড়ী বিভিন্ন ইউনিয়নের মন্দিরের প্রতিমা ভাংচুর, অগ্নি সংযোগ,লুটপাট ভূমি দখল,নানা অজুহাতে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্বপন কুমার দাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি শ্রী প্রদিপ্ত চক্রবর্তী কান্ত।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজবাড়ী সদর উপজেলা কমিটির সভাপতি অরুণ কুমার সরকার, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তন্ময় দাস, রাজবাড়ী পৌর কমিটির সভাপতি শিশির চক্রবর্তী, রাজবাড়ী সদর উপজেলা কমিটির সহ সভাপতি অধ্যক্ষ (অবঃ) সুশীল দত্ত তাপস, বালিয়াকান্দি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নিতিশ মন্ডল, রাজবাড়ী সদর উপজেলা কমিটির নব কুমার দত্ত, বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক দেবজ্যোতি নাগ প্রমুখ।

জেলা কমিটির সভাপতি তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ একটি ভ্রাতিপ্রতিম দেশ,এখানে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে বসবাস করবে কোন অপশক্তি কে স্হান দেওয়া হবে না, উক্ত ঘটনায় তীব্র নিন্দা এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তি দাবি জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg