শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার

বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র শেরে বাংলা স্মৃতি সম্মাননা পুরস্কার পেলেন ওসি আব্দুল্লাহ আল তায়াবীর

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুন, ২০২১

0Shares

বিশেষ প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র শেরে বাংলা স্মৃতি সম্মাননা এ্যাওয়ার্ড ২০২১ পদে ভ’ষিত হয়েছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল তায়াবীর। ২৩ জুন বুধবার বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষে থেকে এই সম্মামনা ও সুফিয়া বেগম নির্বাহী পরিচালক ও সাখাওয়াত হোসেন সদস্য সচিব বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র স্বাক্ষরিত সনদপত্র প্রদান করা হয়। গোয়ালন্দ উপজেলা চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে রয়েছে দেশের বৃহত্তম যৌনপল্লী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার পথ দৌলতদিয়া ঘাট। গোয়ালন্দ ঘাট থানায় ওসি হিসাবে ওসি আব্দুল্লাহ আল তায়াবীর যোগদানের পর থেকেই এই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন শুরু হয়। এখন এই উপজেলার মানুষ নিরাপত্তার চাদরে দিন ও রাত যাপন করছে স্বস্তি ফিরেছে গোয়ালন্দ উপজেলায়। গোয়ালন্দ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ওসি আব্দুল্লাহ আল তায়াবীর। গোয়ালন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র থেকে আজ বিশেষ পুরস্কারে ভূষিত হলেন গোয়ালন্দ ঘাট থানার (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর। দৌলতদিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রহমান মন্ডল বলেন, ওসি আব্দুল্লাহ আল তায়াবীর যোগদানের পর থেকেই আমার ইউনিয়নে আইন-শৃংখলার ব্যাপক উন্নয়ন হয়েছে। দেবগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম ব্যাপকভাবে দেখাশোনা করেন ওসি আব্দুল্লাহ আল তায়াবীর। উজানচর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন ফকির বলেন, ওসি আব্দুল্লাহ আল তায়াবীর একজন সৎ মানুষ। তিনি সর্বদা মানুষের আইনি সেবা দিয়ে থাকেন । ছোট ভাকলা ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর যোগদানের পর থেকে আমার ইউনিয়ন এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন হয়েছে। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা পৌঁছে যাচ্ছে প্রত্যেকটি নাগরিকের মধ্যে। গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে পুলিশ বাহিনীতে যোগদান করেছি।
আমি চেষ্টা করছি গোয়ালন্দ উপজেলা আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নের জন্য

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg