শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

ফের দৌলতদিয়ায় পাড়ের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি

স্টাফ রিপোর্টার / ৫৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম : টানা ৩ দিনের সরকারী ছুটি শেষে ঢাকামূখি ও আটরশি ওরশ যাত্রীদের চাপে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

এতে নদী পারের অপেক্ষা দৌলতদিয়া প্রান্তের দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার সড়কে যাত্রীবাহি বাস ও ছোট গাড়ি এবং যানযট এড়াতে দৌলতদিয়া ঘাট থেকে ১৩ কিলোমটিার দুরে গোয়ালন্দ মোড় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাড়কের প্রায় ৩ কিলোমিটার সড়ক জুরে পন্যবাহি ট্রাকের সিরিয়াল তৈরি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
সোমবার বেলা ১২ টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এমন চিত্র দেখা যায়।
জানাগেছে, তিন দিন সরকারী ছুটি ও আটরশির ওরশ শেষে গতকাল দুপুর থেকে ঢাকামুখি যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পায় দৌলতদিয়ায়। ফলে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে যাত্রীবাহি বাস ও ছোট গাড়ি এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পন্যবাহি ট্রাকের দীর্ঘ সারি তৈরি হতে থাকে। এ সময় গরম ও শীতে এবং বাথরুম নিয়ে শিশু, নারী ও বৃদ্ধরা পড়েছেন চরম বিপাকে। এছাড়া দীর্ঘ সময় সিরিয়ালে আটকে বিরক্ত হয়ে অনেক যাত্রী বাস থেকে নেমে পাঁয়ে হেটে বা রিক্সায় লঞ্চ ও ফেরি ঘাটে রওনা হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব হোসেন জানান, গতকাল দুপুরের আগে থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়ায়। আজও সে চাপ আছে। দৌলতিদয়া প্রান্তের সড়কে যাত্রীবাহি বাস ও ছোট গাড়ি এবং গোয়ালন্দ মোড়ের সড়কে পন্যবাহি ট্রাক সিরিয়ালে আছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহি বাস ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। এখন ছোট গাড়ির তেমন চাপ নেই। এরুটে বর্তমানে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg